ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নান্দাইলে সাংবাদিকের উপড় সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের নান্দাইলে দৈনিক জনতার (নান্দাইল প্রতিনিধি) জালাল উদ্দীন মন্ডল (৬০) উপর সন্ত্রাসীরা হামলা হয়েছে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বৃহস্পতিবার (১৩ জুন)  বিকালে  উপজেলার স্থানীয় বাণিজ্য বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত সাংবাদিক জালাল মন্ডল ঐ বাজারে কুরবানির গরু কিনতে যান। এসময় সাংবাদিকের নিজ গ্রাম কাটলিপাড়ার আঃ জলিলের ছেলে জহিরুল ইসলাম (৩০) অতর্কিত ভাবে হামলা চালায়। 


এ ঘটনায় আহত সাংবাদিক বলেন, তিনি কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসী জহিরুলের হাতে থাকা বাঁশ দিয়ে সজোরে আমার মাথায় আঘাত করে। এসময় সন্ত্রাসী জহিরুল বলতে থাকে তুই বড় সাংবাদিক হইছস মাদক নিয়া লেখালিখি করস তরে বাঁচতে দিমু না। এই কথা বলেই সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাঁটে উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। জানা যায়, ঘটনার সময় আহত সাংবাদিককে উদ্ধারে এগিয়ে আসা স্থানীয় যুবক খুররমকেও গুরুতর আহত করে সন্ত্রাসীরা। খোঁজ নিয়ে জানা যায়, সন্ত্রাসী জহিরুল একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। 


এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক জহিরুলকে থানায় আনা হয়েছে, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ads
ads
ads

Our Facebook Page

↑